ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেরপুরে ছেলের হাতুড়ির আঘাতে বাবা খুন : ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুরির আঘাতে বাবা আবুল কালাম (৬৫) খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাজিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬৫) ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।


শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের আবুল কালাম দুই ছেলে সন্তানের পিতা। এক ছেলে ঢাকায় চাকরি করে। আর এক ছেলে বাড়িতে থাকতো। ঘাতক ছেলে সজিব অনেকদিন থেকে মাথায় মানসিক সমস্যায় ভুগছিলো।


শুক্রবার সকালে হঠাৎ তার বাবার উপর আক্রমণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবা কালাম আহত হয় এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সে মারা যান।


থানার ওসি বলেন, আমরা ঘাতক ছেলেকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

ads
ads
ads

Our Facebook Page

↑